আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

সিলেটে হাম ও উপসর্গে মৃত্যু দুইশ ছাড়াল, ২৪ ঘণ্টায় নতুন রোগী ৯৪

  • MIT ERP
  • Update Time : 10:41:01 pm, Friday, 23 October 2026
  • 12

সিলেটে হাম ও উপসর্গে মৃত্যু দুইশ ছাড়াল, ২৪ ঘণ্টায় নতুন রোগী ৯৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেট বিভাগে হাম ও এর উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। চলতি বছর এই রোগে আক্রান্ত হয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দুইশ ছুঁয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন শিশুর মৃত্যুর পাশাপাশি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরও ৯৪ জন রোগী।

শুক্রবার (২৩ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার সকাল আটটার আগের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। মৃত শিশুরা হলো—বিয়ানীবাজার উপজেলার শহীদুল ইসলামের ১ বছরের ছেলে আব্দুল্লাহ আল সাফওয়ান, কোম্পানীগঞ্জ উপজেলার মকবুল হোসাইনের ৯ মাসের ছেলে জিসান আহমেদ এবং হবিগঞ্জ সদর উপজেলার মিজানুর রহমানের ৩ মাস ৯ দিন বয়সী ছেলে জায়ান।

এই তিন শিশুই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এই তিন শিশুর মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর সিলেটে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দুইশ’র কোটায় পৌঁছাল। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ১০টি। চলতি বছরের পরিসংখ্যান অনুযায়ী, সিলেট জেলায় মারা গেছেন ৮৩ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ১৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও শরীরে নতুন করে হাম শনাক্ত না হলেও চলতি বছরে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। এর মধ্যে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৪৩২ জন রোগী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামে সাংবাদিককে মুঠোফোনে হত্যার হুমকি, থানায় জিডি

সিলেটে হাম ও উপসর্গে মৃত্যু দুইশ ছাড়াল, ২৪ ঘণ্টায় নতুন রোগী ৯৪

Update Time : 10:41:01 pm, Friday, 23 October 2026