আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি ঘরানার সাত দল নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত

  • MIT ERP
  • Update Time : 02:40:32 am, Friday, 23 October 2026
  • 15

হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি ঘরানার সাত দল নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হেফাজতের ইসলামের নেতৃত্বে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সমমনা ইসলামী দল। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন এই প্ল্যাটফর্মে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

খিলগাঁওয়ের মাখযানুল উলূম মাদ্রাসায় সাত দলের বৈঠক শেষে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান জানান, অভিন্ন প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করতে একমত হয়েছেন নেতারা। অন্য রাজনৈতিক জোটে থাকা দলগুলোও নতুন এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার বিষয়ে সম্মত হয়েছে বলে জানান তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার লক্ষ্যে দলগুলোর এই ঐক্যপ্রক্রিয়া। আগামী ৫ ডিসেম্বর সাত দলের পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভোক্তা অধিদপ্তরে জমা পড়া অভিযোগের ৬১ শতাংশই অনলাইন কেনাকাটার প্রতারণা সংক্রান্ত

হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি ঘরানার সাত দল নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত

Update Time : 02:40:32 am, Friday, 23 October 2026