আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 02:59:40 am, Friday, 23 October 2026
  • 12

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মো. নাঈম খান (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নাঈম খান কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কোটচাঁদপুর পৌরসভার গাবতলা পাড়ার বাসিন্দা। তার বাবার নাম শওকত আলী। পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর ১১৮/২৬-এর তদন্তে নাঈম খানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ধারায় করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্ববর্তী অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে ফ্ল্যাশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার ওসি মেহেদী হাসানের পাঠানো ফ্ল্যাশ রিপোর্টে এসব তথ্য জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভোক্তা অধিদপ্তরে জমা পড়া অভিযোগের ৬১ শতাংশই অনলাইন কেনাকাটার প্রতারণা সংক্রান্ত

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

Update Time : 02:59:40 am, Friday, 23 October 2026