আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

প্যারিসে আগামী ১ নভেম্বর বসছে দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা

  • MIT ERP
  • Update Time : 07:17:01 pm, Friday, 30 October 2026
  • 18

প্যারিসে আগামী ১ নভেম্বর বসছে দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রবাসের মাটিতে বাংলা বই, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে প্যারিসে বসছে ‘প্যারিস টাইমস দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা ২০২৬’। আগামী রোববার (১ নভেম্বর) ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিতব্য এ বইমেলায় লেখক, প্রকাশক, সাহিত্যপ্রেমী ও পাঠকদের মিলন ঘটানোর উদ্যোগ নিয়েছেন আয়োজকেরা।

প্যারিসের ৫২ প্লাস দ্য তর্সি (৫২ Place de Torcy, Paris 75018) ঠিকানায় বইমেলাটি অনুষ্ঠিত হবে। বইমেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে স্টল বুকিং কার্যক্রম শুরু হয়েছে। এতে অংশ নিতে আগ্রহী লেখক, প্রকাশক ও উদ্যোক্তাদের দ্রুত আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে স্টল বুকিং সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। আয়োজকদের অন্যতম উদ্যোক্তা আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, প্রবাসে আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার অন্যতম মাধ্যম হলো বই।

আমরা চাই, প্যারিসের এই বইমেলা লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে যোগাযোগের একটি কার্যকর ক্ষেত্র হয়ে উঠুক। বাংলা বইয়ের প্রতি আগ্রহ বাড়ুক, প্রবাসে বেড়ে ওঠা শিশুকিশোরেরা নিজেদের ভাষা ও সাহিত্য সম্পর্কে জানার সুযোগ পাক। সবার অংশগ্রহণে এই আয়োজনকে সফল করে তোলাই আমাদের লক্ষ্য। অংশগ্রহণকারী স্টলগুলোর ব্যানারের ক্ষেত্রে আয়োজকেরা নির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।

স্টলের জন্য ৮৫ বাই ২০০ সেন্টিমিটার আকারের স্ট্যান্ড ব্যানার ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। স্টল বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে +৩৩ ৬ ৯৫ ৯৩ ৪২ ৫৫ নম্বরে। আয়োজকদের আশা, বইমেলায় বাংলা বইয়ের প্রদর্শন, সাহিত্যচর্চা এবং লেখক-পাঠকের পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি হবে। এর মধ্য দিয়ে ফ্রান্সে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস ও বাংলা সংস্কৃতির চর্চা আরও বিস্তৃত হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে একজনের ১ বছরের কারাদণ্ড

প্যারিসে আগামী ১ নভেম্বর বসছে দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা

Update Time : 07:17:01 pm, Friday, 30 October 2026