২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। এ বছর ক্যাডেট কলেজ বাদে ৫১টি প্রতিষ্ঠানের ১৮ হাজার ৪০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ৪১০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৯ জন। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৯টি বাংলা মাধ্যমের প্রতিষ্ঠানের ১৭ হাজার ২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানের ৮২৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়ার হার ২০ দশমিক ৭৯ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজগুলোর শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং মানসম্মত পাঠদান এ সাফল্যে ভূমিকা রেখেছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নিষ্ঠা ও ধারাবাহিক প্রচেষ্টাও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নেতৃত্ব, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় এ ফল অর্জন সম্ভব হয়েছে।


























