আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

সামরিক কমান্ডারদের যে কড়া নির্দেশ দিলেন মোজতবা খামেনি

  • MIT ERP
  • Update Time : 09:19:36 pm, Saturday, 31 October 2026
  • 16

সামরিক কমান্ডারদের যে কড়া নির্দেশ দিলেন মোজতবা খামেনি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যেকোনো শত্রুর হুমকির জবাবে কোনোপ্রকার ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করেই তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

শনিবার ইরানের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন মোজতবা খামেনি। এছাড়া সামরিক প্রস্তুতি জোরদারের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা উন্নয়নের নির্দেশনাও দেন তিনি।

মোজতাবার নির্দেশনা এমন এক সময় এসেছে যখন ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিনই ইরানে হামলা চালানো হবে এমন আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন আইআরজিসির মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে এর জবাব ভয়াবহ হবে বলে জানান তিনি। একইসাথে নিজেদের যুদ্ধপ্রস্তুতি পুরোদমে বাড়িয়ে চলছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে একজনের ১ বছরের কারাদণ্ড

সামরিক কমান্ডারদের যে কড়া নির্দেশ দিলেন মোজতবা খামেনি

Update Time : 09:19:36 pm, Saturday, 31 October 2026