আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

সিলেটের জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 09:28:25 pm, Saturday, 31 October 2026
  • 13

সিলেটের জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে বালু তুলতে গিয়ে মাটিচাপায় বারেক মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার নয়াবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বারেক মিয়া গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর (বাংলাবাজার) এলাকার জংসের মিয়ার ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো শনিবার সকালেও পিয়াইন নদীতে বালু তুলতে যান বারেক মিয়া। কাজ করার সময় হঠাৎ প্রায় ১৫ হাত পানির নিচে মাটির স্তূপ ধসে পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হন।

পরে স্থানীয় শ্রমিক ও উদ্ধারকারীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত বারেক মিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জীবিকার তাগিদে নদীতে বালু তুলতে গিয়ে এমন প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক শুভ প্রতিদিনকে বলেন, জাফলংয়ে নদীতে বালু তুলতে গিয়ে মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নেছারাবাদে ‘জয় বাংলা’ পোস্টের প্রতিবাদের জেরে ছাত্রদল নেতার পা ভাঙার অভিযোগ

সিলেটের জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

Update Time : 09:28:25 pm, Saturday, 31 October 2026