আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

চন্দনাইশে দুই ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 10:34:33 pm, Saturday, 31 October 2026
  • 14

চন্দনাইশে দুই ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ফার্মেসিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে। ফার্মাসিস্ট ছাড়া ওষুধ বিক্রির অপরাধে প্রতিষ্ঠান দুটিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী ‘বাংলাদেশ ফার্মেসি’ ও ‘মেসার্স নিউ চন্দনাইশ ফার্মেসি’কে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অ্যান্টিবায়োটিক রেজিস্টার যথাযথ নিয়মে সংরক্ষণের নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়। এ ছাড়া হাসপাতালের পাশে একটি গোডাউনে অবৈধভাবে নেওয়া আবাসিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে সেখানে দ্রুত বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযানকালে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা এবং হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ

চন্দনাইশে দুই ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা

Update Time : 10:34:33 pm, Saturday, 31 October 2026