আজ রবিবার, ১ নভেম্বর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

সুস্থ জীবনের জন্য জীবনধারায় পরিবর্তনের তাগিদ নটরডেমিয়ান্স ক্লাবের সেমিনারে

  • MIT ERP
  • Update Time : 11:16:28 pm, Saturday, 31 October 2026
  • 13

সুস্থ জীবনের জন্য জীবনধারায় পরিবর্তনের তাগিদ নটরডেমিয়ান্স ক্লাবের সেমিনারে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিজ্ঞানসম্মত জীবনযাপন, রোগ প্রতিরোধ এবং সুস্থ ও দীর্ঘ জীবনলাভের গুরুত্ব তুলে ধরতে বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডে (সিএনবিএল) এক বিশেষ স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় ক্লাবের ফাদার পিসেতো হলে হেলথ সাবকমিটির উদ্যোগে ‘সায়েন্টিফিক লাইফস্টাইল এন্ড দ্য সায়েন্স অব লিভিং লংগার’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে ক্লাবের প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ কমিটির সদস্য, সাধারণ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যসহ শতাধিক মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম হার্ট কেয়ারের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান। তিনি সুস্থ ও দীর্ঘায়ু জীবনের বৈজ্ঞানিক ভিত্তি, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক চর্চা, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, মেডিটেশন এবং ইতিবাচক জীবনধারার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিস্তারিত তুলে ধরেন। অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

উদ্বোধনী ও স্বাগত বক্তব্যে ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ সদস্যদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানান। আলোচনা শেষে এক প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞের কাছ থেকে স্বাস্থ্যকর জীবনযাপন ও রোগ প্রতিরোধবিষয়ক নানা পরামর্শ নেন।

ক্লাবের ইসি মেম্বার (ফুড অ্যান্ড হেলথ) ও হেলথ সাবকমিটির দায়িত্বপ্রাপ্ত ডা. মো. জোবায়ের হোসেন জানান, সদস্য ও তাঁদের পরিবারের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ধারণা ছড়িয়ে দেওয়াই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।

তিনি আরও জানান, ভবিষ্যতে অস্টিওপোরোসিস, হৃদ্‌রোগ, কিডনি ও লিভারের স্বাস্থ্য, নারী ও শিশুর স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ছুটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সেমিনারের শেষ অংশে ছিল নৈশভোজ ও র‍্যাফেল ড্র। ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এ ধরনের উদ্যোগ সদস্য ও তাঁদের পরিবারকে সুস্থ ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ

সুস্থ জীবনের জন্য জীবনধারায় পরিবর্তনের তাগিদ নটরডেমিয়ান্স ক্লাবের সেমিনারে

Update Time : 11:16:28 pm, Saturday, 31 October 2026