আজ রবিবার, ১ নভেম্বর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 11:24:59 pm, Saturday, 31 October 2026
  • 17

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রাব্বিল হোসেন (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার খোলড়া বালিয়াপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রমজান আলীর ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রাব্বিল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। শনিবার পরীক্ষার ফল প্রকাশ হলে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানতে পারে সে। পরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষে তার মরদেহ পাওয়া যায়। রাব্বিলের বাবা ও মা জানান, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে তাঁদের ধারণা। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তসাপেক্ষ। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Update Time : 11:24:59 pm, Saturday, 31 October 2026