টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোদালিয়া গ্রামে কোদালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে কোদালিা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরশেদ আলী ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নাগরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক প্রমুখ। এসময় স্থানীয় উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।






















