10:37 pm, Saturday, 1 August 2026

নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 09:28:23 pm, Saturday, 1 August 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সরস্বতী নদীতে ডুবে রবিউল নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের বাগদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের সাগর বাসারের ছেলে। তার নানা ছিলেন মৃত ইন্তাজ আলী শেখ। নিহতের মামা আর এস নান্নু জানান, দুই-তিন দিন আগে রবিউল নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের সরস্বতী নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে নদীর পানিতে ডুবে যায়। পরে তার সঙ্গীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বাড়িতে খবর দেয়। স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী আশরাফ জানান, খবর পেয়ে গ্রামবাসী নদীতে নেমে উদ্ধার অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর নদী থেকে রবিউলের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

অভয়নগরে মেয়ের নোড়ার আঘাতে মায়ের মৃত্যু

নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : 09:28:23 pm, Saturday, 1 August 2026