11:24 pm, Saturday, 1 August 2026

ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 08:26:20 pm, Friday, 31 July 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ছুটির দিনে রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ঘুরে দেখেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করে।

জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন, তিনি রাজধানী ঢাকাকে একটি ‘ক্লিন সিটি’ হিসেবে দেখতে চান। এ লক্ষ্যেই তিনি সিটি করপোরেশনের সড়কগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়া-সহ বিভিন্ন এলাকার সড়ক ঘুরে দেখেন। প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় পরিদর্শন শেষে মাগরিবের নামাজের সময় তিনি গুলশানের বাসায় ফিরে যান বলে জানান উপ-প্রেস সচিব।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর পরিচ্ছন্নতা দেখলেন প্রধানমন্ত্রী

Update Time : 08:26:20 pm, Friday, 31 July 2026