4:26 pm, Saturday, 1 August 2026

দূর্গম এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • MIT ERP
  • Update Time : 03:21:02 pm, Saturday, 1 August 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাহাড়ের অধিব্সীদের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ী এলাকায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে মাটিরাঙ্গা সেনা জোন। শনিবার (০১ আগস্ট) সকালের দিকে গুইমারা রিজিয়নের অধীনস্থ দূর্গম মরাটিলা এলাকায় অর্ধশতাধিক অসহায় দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মাইন চৌধুরী। সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মরাটিলা এলাকার প্রায় শতাধিক দু:স্থ নারী-পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক চিকিৎসা বঞ্চিত মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ত্রাণ সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং মাটিরাঙ্গা জোন অধিনায়ক সহ সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান জানান, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের মানবিক ও আর্থ-সামাজিক উন্নয়নে জনকল্যানমুলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জুলাই গণ-অভ্যুত্থান নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ: সামান্তা শারমিন

দূর্গম এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Update Time : 03:21:02 pm, Saturday, 1 August 2026