4:38 pm, Saturday, 1 August 2026

সীমান্তবর্তী মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

  • MIT ERP
  • Update Time : 03:36:18 pm, Saturday, 1 August 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে প্রায় ৫০০ দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে। শনিবার (১ আগস্ট) সকালে বিজিবির পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আটোয়ারী উপজেলার ধামুর ইউনিয়নের গিরাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ ধামুরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। বিজিবি সূত্রে জানা যায়, চলমান বর্ষা মৌসুমে বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী এলাকার অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতা বিবেচনায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় ৪৫০ থেকে ৫০০ জন নারী, পুরুষ ও শিশুকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন মানবিক কার্যক্রমও পরিচালনা করছে। তিনি আরও বলেন, দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা, খাদ্য ও ত্রাণ সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ এবং শিক্ষা উপকরণ প্রদানসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিজিবি সাধারণ মানুষের পাশে রয়েছে। পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্তবর্তী জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে সহায়তা করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। তিনি জানান, এ ধরনের উদ্যোগ সীমান্ত এলাকার দরিদ্র মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করার পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে পঞ্চগড়ের সিভিল সার্জন, পঞ্চগড় ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিজিবির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় যাত্রী আটক

সীমান্তবর্তী মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

Update Time : 03:36:18 pm, Saturday, 1 August 2026