রাজধানীর কলাবাগান ক্রিসেন্ট রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামের এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সহপাঠীদের বরাত দিয়ে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রেমঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই শিক্ষার্থী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কলাবাগান ক্রিসেন্ট রোডের পাঁচতলা ভবনের নিচতলার হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানার পুলিশ। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পিংকি বিশ্বাস বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ী গ্রামের প্রফুল্ল বিশ্বাসের মেয়ে। তিনি ধানমন্ডির আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে কলাবাগানের ক্রিসেন্ট রোডের স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেলে বসবাস করতেন। ডিএমপির কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, শুক্রবার সকালে খবর পেয়ে আনুমানিক সকাল ৮টার দিকে কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। হোস্টেল কর্তৃপক্ষের সহযোগিতায় ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এসআই লিজা আক্তার আরও জানান, ওই কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। বাকি দুজন ছুটিতে বাড়ি যাওয়ায় পিংকি একাই কক্ষে ছিলেন। সকালে ওই হোস্টেলের মালিক নয়ন মিয়া থানায় খবর দেন। আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত হতে পারেনি। তবে এর পেছনে প্রেমঘটিত কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে; স্বজনেরা পৌঁছালে কথা বলে বিস্তারিত কারণ জানা যেতে পারে। তিনি আরও জানান, পিংকি আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে তিনজন থাকতেন। বাকি দুজন ছুটিতে গ্রামের বাড়িতে রয়েছেন। সকালে হোস্টেলের মালিক নয়ন মিয়া কলাবাগান থানায় খবর দেন। এরপর দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
5:14 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
কলাবাগানে হোস্টেল থেকে আনোয়ার খান মডার্নের নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-
MIT ERP
- Update Time : 03:47:28 am, Saturday, 1 August 2026
- 2
Tag :
Popular Post











