7:41 am, Sunday, 2 August 2026

সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি করা ওষুধ উদ্ধার, আটক ১

  • MIT ERP
  • Update Time : 03:36:04 am, Saturday, 1 August 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি করে নেওয়ার সময় প্রায় ৩ লাখ টাকা দামের সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে নাছিম (২১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের দায়িত্বরত অঙ্গীভূত সদস্য মো. আবদুল হাদি সরকারি কর্মচারী হাসপাতালে দ্বিতীয় তলায় মেডিসিন স্টোরের সামনে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তিনি বিষয়টি দ্রুত ক্যাম্প প্লাটুন কমান্ডার মো. খাইরুল ইসলামকে জানান। খবর পেয়ে খাইরুল টহলরত হামিদুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। তারা একটি লাগেজ, তিনটি ব্যাগসহ নাছিম নামের সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, লাগেজ ও ব্যাগগুলো তল্লাশি করে হাসপাতালের প্রায় ৫০০ বাক্স সরকারি ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার করা ওষুধের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। এ ছাড়া নাছিমের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও তিনটি পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক নাছিমকে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি করা ওষুধ উদ্ধার, আটক ১

Update Time : 03:36:04 am, Saturday, 1 August 2026