4:49 am, Sunday, 2 August 2026

চাঁদা না পেয়ে ৮০০ পেঁপেগাছ কেটে দিল দুর্বৃত্তরা

  • MIT ERP
  • Update Time : 04:21:25 am, Sunday, 2 August 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাঙামাটি শহরের আসামবস্তি ব্রাহ্মণটিলা এলাকায় চাঁদা না দেওয়ায় একটি বাগানের ৮০০ পেঁপেগাছ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের ব্যানারে শহরের বনরূপা সিএনজি স্টেশন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এর আগে কাঁঠালতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বনরূপায় এসে শেষ হয়। পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য ও বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা হাবিব আজম এবং ক্ষতিগ্রস্ত বাগান মালিক খলিলুর রহমান। বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, চিহ্নিত দুই ব্যক্তি বাগান মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিলেন। কিন্তু সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শুক্রবার রাতের আঁধারে বাগানের ১ হাজার ৮০০ গাছের মধ্যে ৮০০ পেঁপেগাছ কেটে ধ্বংস করা হয়। এতে বাগানের মালিকের প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। ক্ষতিগ্রস্ত বাগান মালিক খলিলুর রহমান জানান, গত ২২ ও ২৩ জুলাই তার বাগানের কেয়ারটেকারের মোবাইল ফোনে কল করে চাঁদা দাবি করা হয় এবং তার ব্যক্তিগত নম্বর চাওয়া হয়। কেয়ারটেকার নম্বর দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা হুমকি দিয়ে বলে, চাঁদা না দিলে এলাকায় কোনো বাগান করা যাবে না এবং প্রশাসনও বেশি দিন নিরাপত্তা দিতে পারবে না। পরে গত মঙ্গলবার দুই ব্যক্তি সশরীরে বাগানে এসে মালিকের খোঁজ করেন। এর রেশ ধরেই বৃহস্পতিবার রাতে বাগানের অর্ধেকের বেশি গাছ কেটে ফেলা হয়। আকস্মিক এ ঘটনায় তিনি দিশাহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে তিনি এরই মধ্যে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে ক্ষতিগ্রস্ত বাগানমালিকের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ এবং পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চাঁদা না পেয়ে ৮০০ পেঁপেগাছ কেটে দিল দুর্বৃত্তরা

Update Time : 04:21:25 am, Sunday, 2 August 2026