কুমারখালীর পান্টি গোলাবাড়ী বাজারে ফার্নিচারের দোকান থেকে হাবিবুল্লাহ (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত হাবিবুল্লাহ পান্টি গোলাবাড়ী বাজার এলাকার আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি আদম ব্যবসার পাশাপাশি ফার্নিচারের ব্যবসা করতেন। ওসি জামাল উদ্দিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শিরোনাম :
কুমারখালীতে ফার্নিচারের দোকান থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- Update Time : 04:06:28 am, Sunday, 2 August 2026
- 25
Tag :
Popular Post





















