4:49 am, Sunday, 2 August 2026

ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে সংঘর্ষে নিহত ২

  • MIT ERP
  • Update Time : 04:16:16 am, Sunday, 2 August 2026
  • 1
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিশুদের লুডু খেলা নিয়ে এবং চট্টগ্রামের পটিয়ায় গাছ থেকে কলা চুরির জেরে প্রাণহানির এ ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকায় শোক ও চরম উত্তেজনা বিরাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ায় : জেলার বিজয়নগরে শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে হামদু মিয়ার ছেলে নীরব (১১) এবং প্রতিবেশী আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) লুডু খেলার সময় মারামারিতে জড়িয়ে পড়ে। সে সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় আঘাত লাগে। এই ক্ষোভের জেরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। সংঘর্ষে হামদু মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং তার শিশুপুত্র হাসানসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। বিজয়নগর থানার ওসি মো. আহসান উল্লাহ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রাম : জেলার পটিয়ায় গাছের কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে মোহাম্মদ তোহা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নের মোনাফ হাজিরপাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোহা পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানান, রাতে তোহার বাড়ির একটি কলাগাছ থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে পাশের বাড়ির এজাহার মিয়ার পরিবারের লোকজনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং তোহাকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে (২৯) আটক করে পুলিশে সোপর্দ করেন। পটিয়া থানার এসআই মোহাম্মদ শফিক উল্লাহ জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে সংঘর্ষে নিহত ২

Update Time : 04:16:16 am, Sunday, 2 August 2026