চট্টগ্রামের আনোয়ারার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের ভেতরে নিরাপত্তাসংক্রান্ত কঠোর বিধিমালা লঙ্ঘন করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় কম্বল শুকানোর গুরুতর অভিযোগ উঠেছে। জুরান নামের এক দায়িত্বপ্রাপ্ত কর্মীর এমন চরম অবহেলা ও দায়িত্বহীনতায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার সকালে দেখা যায়, পল্লী বিদ্যুৎ অফিস-সংলগ্ন সাব-স্টেশনের নিরাপত্তার জন্য নির্ধারিত কাঁটাতারের বেড়ার ভেতরে এবং উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ সরঞ্জামে ঘেরা অত্যন্ত সংবেদনশীল স্থানে একটি কম্বল রোদে শুকাতে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সাব-স্টেশন এলাকাটি যেকোনো সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ এবং এটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সরঞ্জামে পরিপূর্ণ একটি স্পর্শকাতর জোন। নিরাপত্তাজনিত কারণে সেখানে কাপড় বা এ-জাতীয় কোনো বস্তু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ খোদ দায়িত্বপ্রাপ্ত কর্মী কোনো নিয়মের তোয়াক্কা না করে প্রকাশ্যে কম্বল শুকাতে দিয়েছেন। সামান্য একটি বিদ্যুৎ স্পার্ক বা শর্ট সার্কিটের মাধ্যমে এই কম্বল থেকে মুহূর্তেই বড় ধরনের অগ্নিকাণ্ড কিংবা প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারত। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যুৎ সরবরাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সেবা। এর সঙ্গে জড়িত যেকোনো ধরনের গাফিলতি পুরো এলাকায় বড় ধরনের বিপর্যয় ও বিদ্যুৎ বিভ্রাট ডেকে আনতে পারে। দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ অবকাঠামো ঘিরে ছোটখাটো অনিয়ম থেকেও বড় দুর্ঘটনা ঘটার নজির রয়েছে। তাই এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন তারা। এ বিষয়ে আনোয়ারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোর্শেদুল ইসলাম বলেন, সাব-স্টেশন এলাকার কাঁটাতারের ভেতরে এবং উচ্চ ভোল্টেজ সরঞ্জামের কাছাকাছি কোনোভাবেই কম্বল বা এ-জাতীয় কোনো বস্তু শুকাতে দেওয়া যাবে না। প্রয়োজনে সাব-স্টেশনের বাইরে অন্য কোথাও তা দেওয়া যেতে পারে। বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি এবং তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
4:48 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
বিদ্যুতের সাব-স্টেশনে কম্বল শুকানোর অভিযোগ
-
MIT ERP
- Update Time : 04:16:11 am, Sunday, 2 August 2026
- 1
Tag :
Popular Post

















