ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, যেসব গাড়ি ফিটনেসবিহীন অবস্থায় রাস্তায় চলাচল করে এবং যেসব ড্রাইভারের লাইসেন্স নেই ও অদক্ষ বিআরটিএর সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শুক্রবার রাজধানীর মধ্যবাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে এসে তিনি বলেন, যেসব গাড়ির অদক্ষ ড্রাইভার রাস্তায় গাড়ি চালায়, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এ রকম মর্মান্তিক মৃত্যু আর যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। রাজধানীর মধ্যবাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় শেফালী বেগম নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। খবর পেয়ে তার বাড়িতে গিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা নিহত পরিচ্ছন্নতাকর্মীর বাসায় যান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ডিএনসিসি প্রশাসক বলেন, ফিটনেসবিহীন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নিহত পরিচ্ছন্নতাকর্মীর পরিবারকে চার লাখ টাকা আর্থিক অনুদান ও এক বছরের সমপরিমাণ বেতন দেওয়া হবে।
7:41 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
-
MIT ERP
- Update Time : 03:41:14 am, Saturday, 1 August 2026
- 10
Tag :
Popular Post
















