বিলুপ্ত না করে র্যাব নতুন নামে মাঠে নামছে। প্রস্তাবিত নতুন নাম এসআরবি করে র্যাব নাম পরির্বতনের পক্ষে মত দিয়েছেন নীতিনির্ধারকেরা। বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে এ নামকরণের বিষয়ে অধিকাংশ মত দিয়েছেন। যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যৌথ সভায় পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিসসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বাহিনীর প্রধানেরা অংশ নেন। সেখানে র্যাবকে পুরোপুরি বিলুপ্ত না করে প্রস্তাবিত দুটি নামের মধ্যে যেকোনো একটি নামে মাঠে রাখার বিষয়ে সবাই একমত হন। পাশাপাশি আইনের কিছু দিক পরিবর্তন করে র্যাবকে মানবিক ও মানবাধিকার রক্ষায় জবাবদিহির মধ্যে রেখে নতুন নামে রাখার বিষয়ে প্রস্তাব আসে। এর মধ্যে এসআরবি নামের পক্ষেই অধিকাংশ মত দিয়েছেন। স্পেশাল রেসপন্স ফোর্স (এসআরএফ) অথবা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে পুলিশের অধীনে নতুন ইউনিট গঠনের প্রস্তাব দিয়ে পৃথক আইনের খসড়া তৈরি করছে মন্ত্রণালয়। খসড়ায় মোট ৯টি অধ্যায়ে ২৯টি ধারা রাখা হয়েছে। প্রস্তাবিত কাঠামো কার্যকর হলে র্যাব নামটি বিলুপ্ত হলেও বাহিনীটির সদস্য, স্থাপনা, অস্ত্র, সরঞ্জাম, মামলা, চুক্তি, দায়দেনা ও কার্যক্রম নতুন ইউনিটের অধীনে চলে যাবে।
3:31 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
এসআরবি নামের পক্ষে অধিকাংশ নীতিনির্ধারক, বিলুপ্ত না হয়ে নতুন নামে আসছে র্যাব
-
MIT ERP
- Update Time : 02:11:51 am, Thursday, 30 July 2026
- 2
Tag :













