3:29 am, Thursday, 30 July 2026

দীর্ঘায়িত হচ্ছে গ্যাস সংকট

  • MIT ERP
  • Update Time : 02:06:40 am, Thursday, 30 July 2026
  • 1
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গত সপ্তাহের মঙ্গলবার রাতে বন্ধ হয়ে যায় মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মধ্যে একটি। তাৎক্ষণিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এমনটি ঘটেছে বলে পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হলেও বুধবার (২৯ জুলাই) পর্যন্ত এক সপ্তাহের বেশি হয়ে গেলেও মূল ত্রুটিই ধরতে পারেননি দেশি-বিদেশি প্রকৌশলীরা। ফলে কবে নাগাদ এটি সারানো সম্ভব হবে তা বলতে পারছে না কোনো পক্ষই। এমন পরিস্থিতিতে সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে গ্যাসের জন্য কয়েকটি দেশের যোগাযোগ করা হচ্ছে। যদিও বলা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে; কিন্তু একটি টার্মিনাল দিয়ে ঠিক কতটা গ্যাস আনলোড সম্ভব হবে তা নিয়ে তৈরি হয়েছে শংকা। এদিকে গ্যাস না থাকায় আবাসিক, শিল্প, পরিবহনসহ সব খাতের গ্রাহকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বাসাবাড়িতে জ্বলছে না চুলা, শিল্প কারখানায় ঘুরছে না চাকা। সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের জন্য চলছে হাহাকার। সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে গ্যাসের এমন সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দীর্ঘায়িত হচ্ছে গ্যাস সংকট

Update Time : 02:06:40 am, Thursday, 30 July 2026