3:38 pm, Sunday, 2 August 2026

দুপচাঁচিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 10:31:10 am, Sunday, 2 August 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার দুপচাঁচিয়ায় অভিনব কৌশলে মাদক পরিবহনের সময় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. সরিফা বিবি (৩৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার একটি আভিযানিক দল দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর এলাকায় আক্কেলপুর-বগুড়াগামী আঞ্চলিক সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় জিয়ানগর বাসস্ট্যান্ডে বগুড়াগামী এক বাসের যাত্রী সরিফা বিবির গতিবিধি সন্দেহজনক মনে হলে নারী সদস্যদের সহায়তায় তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে গ্রেপ্তারকৃত আসামির ডান হাঁটুর পেছনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি অ্যাংলেটের নিচে টিস্যু দিয়ে মোড়ানো নীল রঙের ২টি জিপার পলি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি থেকে মোট ৪০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট, ১টি অ্যাংলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত সরিফা বিবি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিম পাড়ার মো. আকরাম হোসেনের স্ত্রী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দুপচাঁচিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : 10:31:10 am, Sunday, 2 August 2026