রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মো. শিপন নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর নিজেই কলাবাগান থানায় গিয়ে পুলিশের কাছে হাজির হন তিনি। রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কাঁঠালবাগান আল আমিন মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শিপনের স্ত্রী রাত্রি (২০) এবং শাশুড়ি ফিরোজা বেগম (৩৫)। ঘটনার সময় রাত্রি ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, সকালে ৫২ নম্বর বাসার পঞ্চম তলায় স্ত্রী রাত্রির সঙ্গে শিপনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাত্রির পক্ষ নিয়ে তার মা ফিরোজা বেগম এগিয়ে এলে শিপন ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে আঘাত করেন। ওসি আরও জানান, হামলার পর ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনার পর শিপন নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, রাত্রির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছিল। তবে বিচ্ছেদের পরও তারা একই বাসায় বসবাস করছিলেন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
3:15 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
স্ত্রী ও শাশুড়িকে হত্যার পর থানায় হাজির হলেন যুবক
-
MIT ERP
- Update Time : 01:25:33 pm, Sunday, 2 August 2026
- 8
Tag :
Popular Post

























