আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

২০ হাজার টাকা না দিলে হত্যার হুমকি

  • MIT ERP
  • Update Time : 12:26:51 pm, Sunday, 2 August 2026
  • 27
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরের লালপুরে হিন্দু সম্প্রদায়ের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে একটি চিঠি রেখে গেছে দুর্বৃত্তরা। বিকাশের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে টাকা পরিশোধ না করলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান হয়েছে। শনিবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার বাকনাই গ্রামের পালপাড়া গ্রামে নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় চিঠিটি রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো হিন্দুপল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাকনাই গ্রামের পালপাড়ার বাসিন্দা নারায়ণ কুমার পালের (পিতা. বৈদ্যনাথ পাল) বাড়ির বারান্দায় রাতের কোনো একসময় চিঠিটি রেখে যায় দুর্বৃত্তরা। রাতে নারায়ণের ছেলে অরুণ কুমার পাল প্রথমে চিঠিটি দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের জানান। চিঠিতে বলা হয়েছে, বিষয়টি কাউকে জানানো যাবে না। পালপাড়ার সব হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে পাঠাতে হবে। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সবাইকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে একটি বিকাশ নম্বর উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর সেটি অন্য হিন্দু পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ চিঠিটি জব্দ করে এর উৎস শনাক্ত এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোর সীমান্তে ১৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

২০ হাজার টাকা না দিলে হত্যার হুমকি

Update Time : 12:26:51 pm, Sunday, 2 August 2026