আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

নাটোরে সড়ক দুর্ঘটনায় মৃত ১ আহত ১

  • MIT ERP
  • Update Time : 01:06:05 pm, Sunday, 2 August 2026
  • 41
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরে মাছ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. আফজাল হোসেন (৩২) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত আফজাল হোসেন নাটোর জেলার সদর থানার কাঁঠালবাড়ীয়া এলাকার আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের সিংড়া বাজারে মাছ বিক্রি করার উদ্দেশ্যে বের হয়েছিলেন আফজাল হোসেন। পথিমধ্যে খেজুরতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই আফজাল হোসেনের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা অপর একজন আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝলমলিয়া ফাঁড়ি/হাইওয়ে থানার ওসি শেখ জাকির হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি ও স্থান পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাটোরে সড়ক দুর্ঘটনায় মৃত ১ আহত ১

Update Time : 01:06:05 pm, Sunday, 2 August 2026