আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

টঙ্গীতে ইয়াবাসহ শীর্ষ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 01:46:09 pm, Sunday, 2 August 2026
  • 47
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মোসা. রিতা (৩৫) নামের এক শীর্ষ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। শনিবার (১ আগস্ট ২০২৬) সন্ধ্যায় ১ নম্বর বেড়িবাঁধের জনৈক জোসনার চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি রিতা টঙ্গীর এরশাদনগর ১ নম্বর ব্লকের ইব্রাহিমের মেয়ে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় টঙ্গীর এরশাদনগর ১ নং বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি রিতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্বের তরুণদের স্বপ্নপূরণে রাশিয়াকে সহযোগী করার আহ্বান পুতিনের

টঙ্গীতে ইয়াবাসহ শীর্ষ নারী মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : 01:46:09 pm, Sunday, 2 August 2026