11:16 pm, Saturday, 1 August 2026

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন : প্রতিমন্ত্রী টুকু

  • MIT ERP
  • Update Time : 08:47:46 pm, Saturday, 1 August 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শিক্ষার্থীদের সঠিক বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালুর পাশাপাশি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ উদ্বোধন ও অভিভাবক সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষার্থীরা যাতে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে (এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ) অংশ নিতে পারে, সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পর যেন একাধিক পেশায় নিজেকে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হচ্ছে। শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে প্রাথমিক স্তরের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খালেদা জিয়ার সরকার আমলেই প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল, যা পরবর্তীতে ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। বর্তমানে এর সঙ্গে বিভিন্ন ধরনের বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকায় তা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতের বিষয় তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, স্কুলগুলোতে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে স্কুল পর্যায়ে এই পুষ্টির চাহিদা কীভাবে শতভাগ পূরণ করা যায়, সে বিষয়ে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন : প্রতিমন্ত্রী টুকু

Update Time : 08:47:46 pm, Saturday, 1 August 2026