পিরোজপুরের মঠবাড়িয়ায় নবনির্মিত রাস্তা বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মুমিন মসজিদ সড়কের তালুকদার বাড়ি সংলগ্ন তালুকদার বাড়ির জামে মসজিদের ইমাম হারুন-জোমাদ্দারের বাড়ির সম্মুখ সড়কটি ভেঙে বিলুপ্তের পথে এগোচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে খাল রয়েছে। সম্প্রতি রাস্তা সংস্কারের সময় খালের পাশে কোনো ধরনের পাইলিংয়ের ব্যবস্থা করা হয়নি। এমনকি পুরোনো পাইলিং ও সংস্কার করা হয়নি। ফলে মাটি ভরাট করাও সম্ভব হয়নি বা করেননি। এ কারণে খালের পানির স্রোত ও বৃষ্টির পানিতে আস্তে আস্তে রাস্তা ভাঙতে শুরু করে। বর্তমানে ভাঙার ধরন তীব্র আকার দেখা দিয়েছে। এই মুহূর্তে খালের পাড়ে পাইলিং দেওয়া এবং মাটি ভরাট না করলে পুরো রাস্তা বিলুপ্ত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম খান বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ চলাচল করে। রাস্তার বর্তমান অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পাইলিং নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানাচ্ছি। তালুকদার বাড়ি জামে মসজিদের ইমাম হারুন জোমাদ্দার বলেন, রাস্তাটি নতুন করে সংস্কার করা হলেও খালের পাশের অংশে কোনো সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি। এখন প্রতিদিনই রাস্তা ভেঙে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো রাস্তা ধসে পড়বে এবং যান চলাচল ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে মঠবাড়িয়া এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব দ্রুত ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
6:06 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
নবনির্মিত রাস্তা খসে বিলুপ্ত হওয়ার আশঙ্কা
-
MIT ERP
- Update Time : 03:05:33 pm, Thursday, 30 July 2026
- 5
Tag :
Popular Post




















