7:19 pm, Thursday, 30 July 2026

সরকার রাজনৈতিক সন্ত্রাসের পথ নিলে জনগণ তা রুখে দেবে: নাহিদ ইসলাম

  • MIT ERP
  • Update Time : 05:55:37 pm, Thursday, 30 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকার যদি রাজনৈতিক সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে দেশের সাধারণ জনগণও তা প্রতিহত করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে আকস্মিক হামলার অভিযোগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘জাতীয় ছাত্রশক্তি’ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নাহিদ ইসলাম। তিনি বলেন, গতকাল হবিগঞ্জের পর আজ গোলাপগঞ্জে যা ঘটেছে, তা থেকে স্পষ্ট যে দেশকে আবারও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। এর মাধ্যমে সরকারের সন্ত্রাসী রূপ জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে। এই সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, দেশের সব ছাত্র-জনতা এবং গণতান্ত্রিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। কর্মসূচিতে অনড় থাকার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা এখনই গোলাপগঞ্জের উদ্দেশে রওনা হব এবং সেখানে গিয়ে দাঁড়াব। দেখি, এই সরকারের কত সন্ত্রাসী রয়েছে এবং তারা কতটুকু আমাদের বাধা দিতে পারে। সংস্কার, বিচার ও জনগণের অধিকারের পক্ষে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এর আগে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার গেটসংলগ্ন প্রধান সড়কে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করে দলটি। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ব্যবহৃত গাড়ির কাচ ভেঙে যায়। তবে গাড়িবহরে বড় ধরনের হামলার তথ্য নাকচ করেছেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। তিনি জানান, গাড়ি যাওয়ার সময় পাশ থেকে অজ্ঞাত কেউ ঢিল ছুড়ে মারে। এতে একটি গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়। এটিকে সরাসরি গাড়িবহরে হামলা বলা যাবে না এবং ঘটনায় কেউ আহতও হননি। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে দলটির একাধিক নেতাকর্মী আহত হন। ওই ঘটনার জন্য এনসিপি সরাসরি ছাত্রদল ও যুবদলকে দায়ী করেছিল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভারত সফরে যাচ্ছেন বিসিবির সভাপতি তামিম

সরকার রাজনৈতিক সন্ত্রাসের পথ নিলে জনগণ তা রুখে দেবে: নাহিদ ইসলাম

Update Time : 05:55:37 pm, Thursday, 30 July 2026