5:12 pm, Thursday, 30 July 2026

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে বিএনপির হামলা, দাবি সারজিসের

  • MIT ERP
  • Update Time : 03:50:59 pm, Thursday, 30 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলার সময় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ করেছে দলটি। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনী, ডাচ-বাংলা ব্যাংকসংলগ্ন এলাকা ও আশপাশে এ ঘটনা ঘটে। ঘটনার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, ‘দুই দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর আবারও হামলা করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে।’ একই পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?’ এনসিপির অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের বহর গোলাপগঞ্জে পৌঁছানোর পর আগে থেকেই অবস্থান নেওয়া যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ও পেপসির বোতল নিক্ষেপ শুরু করেন। এতে সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ ছাড়া আরও কয়েকটি গাড়ি এবং একটি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বাধা এবং মৌলভীবাজারে পুলিশের প্রতিবন্ধকতার পর বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দুপুরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) পরিদর্শন করেন। পরে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা। সভা শান্তিপূর্ণভাবে শেষ হলেও বেলা পৌনে ৩টার দিকে গাড়িবহর বের হওয়ার সময় সিলেট-জকিগঞ্জ সড়কের ডাচ-বাংলা ব্যাংকের সামনে হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে এনসিপি। এনসিপির সিলেট জেলা শাখার নেতারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা দিতেই এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে হামলার অভিযোগের বিষয়ে যুবদল ও ছাত্রদলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত বক্তব্য দেয়নি। সিলেট জেলা পুলিশের গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহ আলম বলেন, “ঢিল নিক্ষেপের ঘটনায় একটি গাড়ির কাচ ভেঙেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরকে পুলিশি নিরাপত্তায় (এসকর্ট) কানাইঘাটের উদ্দেশে পাঠানো হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” অন্যদিকে, হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করলেও এ বিষয়ে দলটির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পদ্মায় নৌকাডুবি, দুই দিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে বিএনপির হামলা, দাবি সারজিসের

Update Time : 03:50:59 pm, Thursday, 30 July 2026