পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনের নির্বাচন বাস্তবায়ন কমিটির সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির সন্ত্রাসী হামলার শিকার এরপর দীর্ঘ ছয় মাস চিকিৎসায় নেওয়ার পর নিজ এলাকায় ফিরেছেন। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় তার নিজ বাড়ি সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ি এসে পৌঁছেছেন। ঢাকা থেকে ফেরার পথে পিরোজপুর শহরের বাইপাস এলাকা থেকে স্থানীয় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীরা তাকে শতাধিক মোটরসাইকেল নিয়ে বরন করে নিয়ে আসেন। এ সময় স্থানীয় দলীয় কার্যালয়ে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিউদ্দিন মল্লিক নাসির বলেন, আমি এখনো অসুস্থ। হাঁটতে গেলে অন্যের সাহায্য নিতে হয়। আমি কারো কখনো ক্ষতি করিনি, দিন-রাত সবসময় চলাফেরা করতাম আমার মনে কোনো ভয় ছিল না। এভাবে আমার ওপর কেউ হত্যা চেষ্টায় হামলা করবে, এটা কখনো মনে করিনি। কে হামলা করিয়েছে এক দিন এই সত্য উদঘাটন হবে, আমি এসব সন্ত্রাসীদের বিচার চাই। এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের কারো মনে কোনোদিন কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। যতদিন বেঁচে থাকি আমি আপনাদের পাসে থাকব। এর আগে (১৭ ফেব্রুয়ারি) রোববার রাত ১১টার দিকে জেলার জিয়ানগর উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন মহিউদ্দিন মল্লিক নাসির (৬১) ও শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু (৪৫)। পরদিন গুরুতর আহত অবস্থায় খুলনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়।
12:23 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
চিকিৎসাধীন থাকার ৬ মাস পর এলাকায় ফিরলেন বিএনপি নেতা, চাইলেন বিচার
-
MIT ERP
- Update Time : 11:31:28 am, Thursday, 30 July 2026
- 5
Tag :



















