1:38 pm, Thursday, 30 July 2026

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নামে মামলা এনসিপির

  • MIT ERP
  • Update Time : 12:10:36 pm, Thursday, 30 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নামে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাতে এ মামলা হয়। জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে ১১ জনের নাম উল্লেখ করে পুলিশ সুপারের কাছে অভিযোগ জমা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ পাঁচ সদস্যের একটি টিম। হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহির রুবেল বাদী হয়ে ওই অভিযোগ করেন। পুলিশ সুপার তারেক মাহমুদ বাহুবল থানাকে অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন। এর আগে বুধবার দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে ১৪৪ ধারা জারির মধ্যে গাড়িবহর নিয়ে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন নাহিদ ইসলাম। বিকেল সাড়ে ৪টার দিকে শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে এনসিপির গাড়িবহরের গতিরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারোয়ার আলমসহ নেতাকর্মীদের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে গাড়িবহর নিয়ে সামনে এগিয়ে যান। এর কিছুক্ষণ পর বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ড এলাকায় আবারও পুলিশের বাধার মুখে পড়ে গাড়িবহর। এ সময় নাহিদ ইসলামসহ নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে সড়কে অবস্থান নেন। পরে দীর্ঘ আলোচনার পর পুলিশ এনসিপির নেতাদের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়েরের অনুমতি দেয়। এরপর সেখানে গিয়ে প্রতিনিধি দলটি লিখিত অভিযোগ জমা দেয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নামে মামলা এনসিপির

Update Time : 12:10:36 pm, Thursday, 30 July 2026