নাটোরের লালপুরে নেশার টাকার জন্য জন্মদাত্রী মাকে মারধর ও শারীরিক নির্যাতন করার অভিযোগে মো. আল আমিন (২৩) নামে এক মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৯ জুন দুপুরে উপজেলার ওয়ালিয়া এলাকায় লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন এ দণ্ড প্রদান করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, আল আমিন নেশার টাকা না পেয়ে তার মা রেহেনা বেগমকে মারধর করেন। ভুক্তভোগী মা ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানালে পুলিশ অভিযান চালিয়ে নিজ ঘর থেকে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে সাজা দিয়ে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
2:43 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
নেশার টাকার জন্য মাকে মারধর, ছেলের ৩ মাসের কারাদণ্ড
-
MIT ERP
- Update Time : 01:35:30 pm, Thursday, 30 July 2026
- 3
Tag :
Popular Post























