2:43 pm, Thursday, 30 July 2026

লালপুরে ৩ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

  • MIT ERP
  • Update Time : 01:21:33 pm, Thursday, 30 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরের লালপুরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বেচাকেনা ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। বুধবার (২৯ জুলাই) রাত পৌনে ১২টার দিকে লালপুর থানার পুলিশ টিম বিলমাড়ীয়া ইউনিয়নের লালপুর-ভেল্লাবাড়িয়াগামী পাকা রাস্তার মহারাজপুর শ্মশান সংলগ্ন ব্রিজের ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—লালপুর থানার চক নাজিরপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. আজিম আলী (২৬), কেশবপুর গ্রামের মো. আ. মোত্তালেবের ছেলে মো. মনোয়ার হোসেন (৩২) এবং একই গ্রামের মৃত বকুলের ছেলে মো. ফরহাদ আলী (২২)। পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫ গ্রাম ওজনের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১০০ সিসি ডায়াং (DAYANG) মোটরসাইকেল উদ্ধার করা হয়। লালপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

লালপুরে ৩ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

Update Time : 01:21:33 pm, Thursday, 30 July 2026