মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। এর প্রভাব পড়তে যাচ্ছে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, সরবরাহ ঘাটতির কারণে আবাসিক, শিল্প, বাণিজ্যিক, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি খাতসহ সব ধরনের গ্রাহক তীব্র গ্যাসের স্বল্পচাপের সম্মুখীন হতে পারেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের আওতাভুক্ত এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম থাকতে পারে। ফলে বিভিন্ন শ্রেণির গ্রাহককে সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে। এ সময় গ্রাহকদের সহযোগিতা কামনা করে সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
3:40 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
তীব্র গ্যাস সংকট নিয়ে আবারও দুঃসংবাদ দিল তিতাস
-
MIT ERP
- Update Time : 02:31:38 pm, Thursday, 30 July 2026
- 4
Tag :



















