3:38 pm, Thursday, 30 July 2026

অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট : সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 02:32:01 pm, Thursday, 30 July 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটটি স্টিলের নৌকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পৃথক মামলায় সাতজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়জনকে পৃথক ছয়টি মামলায় ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ও দণ্ডিতরা হলেন— ইদ্রিস মড়ল (৫৫), পিতা—আক্তার মড়ল, আমগড়া, কলমাকান্দা—৫০ হাজার টাকা অর্থদণ্ড। মো. রতন মিয়া (৪০), পিতা—কালা মিয়া, বৈদ্যগাঁও, কলমাকান্দা—৫০ হাজার টাকা অর্থদণ্ড। আব্দুল ওয়াদুদ, শাহাগঞ্জ, তাহিরপুর—৫০ হাজার টাকা অর্থদণ্ড। মোহাম্মদ আলী (৩০), পিতা—সাগর মিয়া, রায়পুর, রংছাতি, কলমাকান্দা—৫০ হাজার টাকা অর্থদণ্ড। নান্টু সরকার, পিতা—অশ্বিনী সরকার, শিবরামপুর, মধ্যনগর—৫০ হাজার টাকা অর্থদণ্ড। প্রবেশ সরকার, পিতা—প্রবোধ তালুকদার, মাবাড়ীপাড়া, মধ্যনগর, সুনামগঞ্জ—৫০ হাজার টাকা অর্থদণ্ড। মো. তারা মিয়া (২৮), পিতা—হাছেন আলী, মনিরামপুর, রংছাতি—বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫(১) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড। মো. আমজাদ (২৮), পিতা—আব্দুস ছালাম, সাকুয়া ইন্দ্রপুর, কলমাকান্দা—৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি স্টিলের নৌকা এবং আনুমানিক ১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু জনসম্মুখে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়। জব্দ করা স্টিলের নৌকাগুলো পুলিশ সদস্য এসআই মো. জাহাঙ্গীর হোসেনের জিম্মায় রাখা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট : সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

Update Time : 02:32:01 pm, Thursday, 30 July 2026