11:55 am, Thursday, 30 July 2026

আনোয়ারায় মাদকের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ মিছিল

  • MIT ERP
  • Update Time : 10:55:30 am, Thursday, 30 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক ৫ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক এলাকায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে ইলিয়াস কাঞ্চন রুবেল মেম্বারের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। মিছিলকারীরা মাদক ব্যবসা বন্ধ এবং মাদকের বিস্তার রোধে বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বেচাকেনা নিয়ে উদ্বেগ রয়েছে। মাদকের কারণে এলাকার তরুণ ও যুবসমাজ ক্ষতির মুখে পড়ছে বলেও তারা দাবি করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া ইলিয়াস কাঞ্চন রুবেল বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছি। আমার এলাকায় কোনোভাবেই মাদকের স্থান হবে না। আজ আমার সঙ্গে শত শত এলাকাবাসী মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলতে চাই, আমার এলাকায় মাদক কেনাবেচা চলবে না। এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের আবারও সতর্ক করে দিচ্ছি।’ স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। স্থানীয়দের প্রতি আমাদের আহ্বান, এলাকায় কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, সে বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। স্থানীয়দের সহযোগিতা পেলে মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা আরও সহজ হবে বলেও জানান তিনি।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

আনোয়ারায় মাদকের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ মিছিল

Update Time : 10:55:30 am, Thursday, 30 July 2026