7:18 pm, Thursday, 30 July 2026

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • MIT ERP
  • Update Time : 05:21:11 pm, Thursday, 30 July 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। আলোচনায় উভয় পক্ষ বাণিজ্য, বিদ্যুৎ, আঞ্চলিক সংযোগ, পর্যটনসহ বিভিন্ন খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সম্পৃক্ততা গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে যৌথভাবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। সাক্ষাৎটি বাংলাদেশ-নেপাল দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভারত সফরে যাচ্ছেন বিসিবির সভাপতি তামিম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Update Time : 05:21:11 pm, Thursday, 30 July 2026