7:23 pm, Thursday, 30 July 2026

বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

  • MIT ERP
  • Update Time : 06:08:43 pm, Thursday, 30 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ফ্লাইটে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ওমনি এয়ারের একটি বিশেষ ফ্লাইটে (ওএই-২৩২৩) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফেরত আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ত্যাগ করেছিলেন। পরে তারা সংযুক্ত আরব আমিরাত (দুবাই), কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করেন। একপর্যায়ে তারা সীমান্ত অতিক্রম করে অনিয়মিতভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাদের কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও বৈধ অভিবাসন-সংক্রান্ত প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় তারা দেশটির অভিবাসন কর্তৃপক্ষের নজরে আসেন। পরে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী বিশেষ ফ্লাইটে আজ বৃহস্পতিবার ভোরে তারা ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে প্রত্যেক ডিপোর্টি যাত্রীকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি তাদের জন্য হালকা খাবারের ব্যবস্থাও করা হয়। সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর সাড়ে ১টার দিকে তারা বিমানবন্দর ত্যাগ করেন। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে কর্মসংস্থানের জন্য বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং গন্তব্য দেশের অভিবাসন আইন ও শর্ত মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় দীর্ঘদিন বিদেশে অবস্থানের পরও আইনগত জটিলতার কারণে দেশে ফিরে আসতে হতে পারে। তাদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে। তাই অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি সম্পর্কে সম্ভাব্য অভিবাসীদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজারসহ ৫ বালু উত্তোলনকারী আটক

বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

Update Time : 06:08:43 pm, Thursday, 30 July 2026