আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত, আহ্বায়ক মুরাদ ও সদস্য সচিব রাকিব

  • MIT ERP
  • Update Time : 12:50:05 pm, Saturday, 31 October 2026
  • 14

চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত, আহ্বায়ক মুরাদ ও সদস্য সচিব রাকিব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ এক যুগ পর অবশেষে নোয়াখালীর ঐতিহ্যবাহী চাটখিল উপজেলা ও চাটখিল পৌরসভা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ত্যাগী ও নির্যাতিত ছাত্রনেতাদের মূল্যায়নের ভিত্তিতে শাহাদাত হোসেন মুরাদকে আহ্বায়ক এবং রাকিব হোসেন রাজকে সদস্য সচিব করে ৬৮ সদস্যবিশিষ্ট চাটখিল উপজেলা ছাত্রদল কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, দেলোয়ার হোসেনকে আহ্বায়ক ও অশ্রু বিন্দু পাটোয়ারীকে সদস্য সচিব করে ৪৫ সদস্যবিশিষ্ট চাটখিল পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির শর্তানুযায়ী, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া আগামী ৩০ কর্মদিবসের মধ্যে অধীনস্থ সব ইউনিট পুনর্গঠন করে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি গঠনের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ বলেন, দীর্ঘ এক যুগ পর চাটখিলের ছাত্রদলকে নতুন করে সংগঠিত করার যে দায়িত্ব আমাদের কাঁধে দেওয়া হয়েছে, তার জন্য জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, বিগত দিনে যারা রাজপথে মামলা, হামলা ও চরম নির্যাতনের শিকার হয়েছেন, সেই ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমেই এই কমিটি গঠিত হয়েছে। আমাদের প্রথম কাজ হবে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তৃণমূলের প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো এবং সব ভেদাভেদ ভুলে ছাত্রদলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠনে পরিণত করা। কোনো অপশক্তি বা নির্যাতন চাটখিলের ছাত্রসমাজকে দমাতে পারবে না।

আমরা রাজপথে থেকে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং চাটখিলে ছাত্রদলের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এদিকে চাটখিলে দীর্ঘদিন পর নতুন কমিটি আসায় তৃণমূলের ছাত্রদল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও চাঙ্গাভাব দেখা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এইচএসসি পরীক্ষা: পাসের হারে মেয়েরা এগিয়ে, জিপিএ-৫ প্রাপ্তিতে সেরা ছেলেরা

চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত, আহ্বায়ক মুরাদ ও সদস্য সচিব রাকিব

Update Time : 12:50:05 pm, Saturday, 31 October 2026