আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্ত কমিটি

  • MIT ERP
  • Update Time : 01:40:20 pm, Saturday, 31 October 2026
  • 16

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্ত কমিটি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চার সদস্যবিশিষ্ট এই কমিটিকে আগামী চার দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিমানের চিফ প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং কর্মকর্তা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিকে উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে।

জাপান থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা পরে উড্ডয়ন করে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা ফ্যাশন ব্র্যান্ড B2-এর

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্ত কমিটি

Update Time : 01:40:20 pm, Saturday, 31 October 2026