আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

স্টার ট্রেক খ্যাত হলিউড অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই

  • MIT ERP
  • Update Time : 04:40:07 am, Saturday, 31 October 2026
  • 15

স্টার ট্রেক খ্যাত হলিউড অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হলিউডের প্রখ্যাত অভিনেতা ও ‘স্টার ট্রেক’ সিরিজের তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত বুধবার লস অ্যাঞ্জেলেসের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে এই জনপ্রিয় অভিনেতার বয়স হয়েছিল ৮৬ বছর।

দীর্ঘ দিন ধরে মস্তিষ্কের জটিল রোগ এবং লিউই বডি ডিমেনশিয়ায় আক্রান্ত ছিলেন এই অভিনেতা। অভিনেতার মুখপাত্র কেলি বুশ নোভাক এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিবৃতিতে জানানো হয়, মৃত্যুর সময় তার স্ত্রী সানি ও পরিবারের ঘনিষ্ঠজনেরা তার পাশে ছিলেন। ১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন প্যাট্রিক স্টুয়ার্ট।

মঞ্চনাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও পরবর্তীতে চলচ্চিত্র ও টেলিভিশনে প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। আশির দশকে কালজয়ী সায়েন্স ফিকশন সিরিজ ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ‘ক্যাপ্টেন জ্যঁ-লুক পিকার্ড’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজিতে ‘প্রফেসর এক্স’ বা চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় আজও দর্শকদের মনে জীবন্ত হয়ে আছে।

অভিনয়ে অসামান্য অবদানের জন্য ২০১০ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত করেন। এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিভিন্ন মানবতাবাদী কাজ, মানবাধিকার রক্ষা এবং দাতব্য সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর প্রয়াণে হলিউডসহ গোটা বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের প্রথম ক্যাবল-স্টেড সেতু নির্মিত হবে কর্ণফুলীতে

স্টার ট্রেক খ্যাত হলিউড অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই

Update Time : 04:40:07 am, Saturday, 31 October 2026