আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

ছোট পর্দা ও ডিজিটাল মাধ্যমে পরিচিতি পেয়ে এখন শীর্ষস্থানের লক্ষ্যে নূপুর আহসান

  • MIT ERP
  • Update Time : 04:35:27 am, Saturday, 31 October 2026
  • 13

ছোট পর্দা ও ডিজিটাল মাধ্যমে পরিচিতি পেয়ে এখন শীর্ষস্থানের লক্ষ্যে নূপুর আহসান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীপ্ত স্টার-হান্টের মঞ্চ থেকে উঠে এসে খুব অল্প সময়ের মধ্যেই ছোট পর্দা এবং ডিজিটাল মাধ্যমে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন নূপুর আহসান। বর্তমান সময়ের অত্যন্ত সম্ভাবনাময় এই অভিনেত্রী নিজের মেধা দিয়ে শোবিজে নিজেকে অনন্য উচ্চতায় তুলে ধরছেন।

প্রতিটি নতুন কাজেই তিনি নিজেকে ভাঙছেন এবং নতুন আঙ্গিকে দর্শকদের সামনে হাজির করছেন। নূপুর আহসানের মিডিয়া যাত্রার মূল টার্নিং পয়েন্ট ছিল ‘দীপ্ত স্টার হান্ট ২০২৫’ রিয়্যালিটি শো। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে তিনি শীর্ষ ফাইনালিস্টদের একজন হিসেবে নিজের মেধার প্রমাণ দেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। দীপ্ত টিভির মেগা ধারাবাহিক ‘পরম্পরা’-তে ‘রাশা’ চরিত্রে প্রধান অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পান তিনি।

এটিই ছিল ক্যামেরার সামনে তার প্রথম কাজ। গতকাল দীর্ঘ পথচলা শেষে এই জনপ্রিয় মেগা সিরিয়ালটি সমাপ্ত হয়েছে, যা নূপুরের ক্যারিয়ারে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে থাকবে বলে জানিয়েছেন। প্রথম কাজটি থেকে অভাবনীয় সাড়া পেয়েছেন বলে জানান তিনি। ‘পরম্পরা’ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নূপুরের ক্যারিয়ারে যুক্ত হয়েছে আরেকটি নতুন পালক।

গুণী নির্মাতা মুরাদ পারভেজের চিত্রনাট্য ও পরিচালনায় একক নাটক ‘আয়না’-তে সদ্যই অভিষেক হয়েছে তার। এই নাটকে ‘নোরা’ চরিত্রে একদম ভিন্ন রূপে দেখা গেছে তাকে। এটিও প্রচারের দিক থেকে প্রথম একক নাটক। নভেম্বরে প্রচারে আসবে তার অভিনীত ‘চেনাগল্প’ ও ‘চাঁদের কপালে চাঁদ’ নাটক দুটি। নূপুর রূপালী বাংলাদেশকে বলেন, অভিনয় আমার কাছে কেবল একটি পেশা নয়, এটি নিজেকে প্রকাশের এবং প্রতিনিয়ত নতুন কিছু শেখার মাধ্যম।

‘পরম্পরা’ ধারাবাহিকের ‘রাশা’ চরিত্রটি আমাকে দর্শকদের যে ভালোবাসা দিয়েছে, তা আমার সারাজীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে। সেই পথচলা শেষ হলেও ‘আয়না’ নাটকের ‘নোরা’ চরিত্রের মধ্য দিয়ে নতুন এক নূপুরকে দর্শক পেয়েছে। একজন শিল্পী হিসেবে আমি নিজেকে ভাঙতে ভালোবাসি এবং সবসময় বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চাই।

দর্শক হিসেবে আপনাদের ভালোবাসাই আমার পথচলার শক্তি, আর আমার লক্ষ্য একটাইÑনিজের মেধা দিয়ে কাজের শীর্ষস্থানে পৌঁছানো। নূপুর কেবল অভিনয়েই সীমাবদ্ধ নন; শিক্ষাজীবনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থী হওয়া সত্ত্বেও বিনোদন জগতের প্রতি তার প্যাশন ছিল প্রবল। অভিনয়ের পাশাপাশি একজন কনটেন্ট ক্রিয়েটর এবং টক-শো হোস্ট হিসেবেও তিনি প্রশংসিত।

দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে জনপ্রিয় পডকাস্ট শো ‘সোশ্যাল সেলেব’-এর উপস্থাপক হিসেবে ইন্তেখাব দিনার, সুমন আনোয়ারের মতো গুণী তারকাদের সাক্ষাৎকার নিয়ে নিজের বাচনভঙ্গি ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি। ২০২৪ সালে ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট’-এর সেরা ৪০-এ থাকাও তার বহুমুখী প্রতিভার আরেকটি বড় প্রমাণ।

নূপুর বলেন, ‘ পড়াশোনার পাশাপাশি শখের বসে অভিনয়ে নাম লেখানো। কিন্তু ক্যারিয়ারের প্রথম ধারাবাহিক দিয়ে অভাবনীয় সাড়া পেয়েছি। আমার চরিত্রটা দর্শক বেশ পছন্দ করেছেন। পড়াশোনার পাশাপাশি অভিনয় চালিয়ে যেতে চাই। এখনো পেশা হিসেবে না নিলেও অদূর ভবিষ্যতে হয়তো বেছে নেব। ’ শোবিজে দ্রুত পথচলা এবং একের পর এক ভিন্নধর্মী চরিত্র নিয়ে নূপুর আহসান জানান, মিডিয়ায় শুধু প্রবেশ করাই বড় কথা নয়, নিজের একটি স্বতন্ত্র পরিচয় ধরে রাখাটাই আসল লড়াই।

অভিনয় নিয়ে নিজের সুদূরপ্রসারী ভাবনার কথা জানিয়ে এই তরুণ তুর্কি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আমি নিজেকে শীর্ষস্থানে দেখতে চাই। ’ অভিনয়ের শুরুর পথচলার কথা উল্লেখ করে নূপুর বলেন, ‘রাশা চরিত্রটা দর্শক খুব পছন্দ করেছে। শুরুতেই এতটা ভালোবাসা পাবো কল্পনাও করিনি। দর্শকদের চাওয়ার কারণে নাহিয়ানের সাথে আমাকে জুটি করা হয়।

এখন অনেকেই চরিত্রের নাম ধরে ডাক। বাচ্চারাও আমাকে চিনে ফেলছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এটা খুব উপভোগ করি। দীপ্ত টিভি আমাকে দারুণ একটি সুযোগ দিয়েছিল বলেই দর্শকদের এই ভালোবাসা পাওয়ার সুযোগ হয়েছে। সেই দিক দিয়ে আমি অনেক ভাগ্যবান। ’ বর্তমানে এই অভিনেত্রীর হাতে রয়েছে সাতটি নতুন প্রজেক্ট। নাটকগুলো নিয়ে আগামী মাসে শ্রীমঙ্গল যাবেন তিনি।

নতুন এই কাজগুলো ঘিরে নূপুরের প্রত্যাশা অনেক। অদূর ভবিষ্যতে নিজেকে ছাড়িয়ে যেতে চান নূপুর। তিনি বলেন, কতদূর যেতে পারি আমি ঠিক জানি না। তবে আমার লক্ষ অনেক দূর যাওয়ার। এই জার্নিটা উপভোগ করতে চান। সেই সঙ্গে বললেন, সব মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চান। সেটা নাটক, ওটিটি কিংবা চলচ্চিত্র যে মাধ্যমেই হোক। জীবনে বড় কিছু করতে হবে সেই লক্ষ নিয়ে এগাচ্ছেন।

নিজেকে নিয়ে যেতে চান শীর্ষস্থানে। হতে চান গল্পের নায়িকা। প্রস্তুতি নিচ্ছেন ওটিটির জন্য। অনেক বেশি কাজের প্রস্তাব পেলেও বুঝেশুনে পা ফেলতে চান নূপুর। মেধা, কাজের প্রতি একাগ্রতা এবং বৈচিত্র্যময় চরিত্রের প্রতি এই তীব্র আকাক্সক্ষাই বলে দেয়Ñ নূপুর আহসান এ দেশের নাট্যজগতে অনেক দূর যেতে এসেছেন। নাটক ও ওটিটি মাধ্যমে তার এই স্বপ্নযাত্রা আগামীতে আরও বর্ণিল হবে, এমনটাই প্রত্যাশা দর্শক ও নাট্যসমালোচকদের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পরাশক্তির দ্বন্দ্বে বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের ঝুঁকি

ছোট পর্দা ও ডিজিটাল মাধ্যমে পরিচিতি পেয়ে এখন শীর্ষস্থানের লক্ষ্যে নূপুর আহসান

Update Time : 04:35:27 am, Saturday, 31 October 2026