আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১২%

জনতা ব্যাংকে সাইবার হামলা হয়নি, বিভ্রান্তিকর সংবাদের সুনির্দিষ্ট প্রতিবাদ

  • MIT ERP
  • Update Time : 08:05:46 pm, Sunday, 25 October 2026
  • 25

জনতা ব্যাংকে সাইবার হামলা হয়নি, বিভ্রান্তিকর সংবাদের সুনির্দিষ্ট প্রতিবাদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জনতা ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হয়নি বলে রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গণমাধ্যমে প্রকাশিত ‘সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট’ শীর্ষক সংবাদকে বিভ্রান্তিকর উল্লেখ করে এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি।

জানানো হয়েছে, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টালে ‘সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি জনতা ব্যাংক পিএলসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে। সংবাদে জনতা ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়েছে। তবে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

জনতা ব্যাংক কর্তৃপক্ষ এর প্রতিবাদ জানাচ্ছে। ’ পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্যাংকটি জানায়, ‘বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকসহ দেশের প্রধান প্রধান আর্থিক প্রতিষ্ঠান বাড়তি নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে।

এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সরকারি ছুটির দিনগুলোতে জনতা ব্যাংকের ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে অফলাইনে বা বন্ধ রেখে পুনরায় চালু করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

জনতা ব্যাংকে সাইবার হামলা হয়নি, বিভ্রান্তিকর সংবাদের সুনির্দিষ্ট প্রতিবাদ

Update Time : 08:05:46 pm, Sunday, 25 October 2026