কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাজারের দুটি দানবাক্সে পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা। ১৫ দিনের ব্যবধানে সোমবার (২৬ অক্টোবর) সকালে দানবাক্স দুটি খুলে এ টাকা পাওয়া যায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার ও সাংবাদিকদের উপস্থিতিতে দানবাক্স দুটির সিলগালা ভেঙে খোলা হয়। পরে টাকা গণনা করে মোট ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া যায়। এর আগে গত ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। সেদিন দানবাক্স থেকে পাওয়া যায় ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের পর সোমবার দানবাক্স খুলে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। টাকাগুলো ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।























