আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৮%

বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের ৪০ দিনের প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত

  • MIT ERP
  • Update Time : 10:52:55 pm, Monday, 26 October 2026
  • 26

বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের ৪০ দিনের প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সমাপ্তি হয়েছে। সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

এর আগে তিনি ক্যাম্পে প্রশিক্ষণরত খুদে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, তাদের প্রশিক্ষণের অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন এবং উৎসাহিত করেন। এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ তাঁর সঙ্গে ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবান্ধব বর্তমান সরকারের ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানের আওতায় তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে বাছাই করা প্রতিভাবান খুদে খেলোয়াড়েরা ভবিষ্যতে জাতীয় দলের নেতৃত্ব দেবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকাকে সমুন্নত রাখবে। প্রাথমিক পর্যায় থেকেই পরিকল্পিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে তরুণ খেলোয়াড়েরা নিজেদের ক্রীড়াপ্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটাতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী দেশব্যাপী যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদকমুক্ত ও ঐক্যবদ্ধ জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, প্রশিক্ষণ ক্যাম্পে মোট ২২৭ জন খেলোয়াড় অংশ নেন। তাঁদের মধ্যে ৪০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত খেলোয়াড়েরা আগামীতে বিকেএসপির দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে ভর্তির সুযোগ পাবেন। নতুন কুঁড়ি স্পোর্টসের এ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের মূল লক্ষ্য সম্ভাবনাময় খুদে খেলোয়াড়দের ক্রীড়াপ্রতিভার বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য যোগ্য ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা।

বিকেএসপির প্রশিক্ষণ পরিবেশ ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এসব খেলোয়াড়ের ক্রীড়ানৈপুণ্য উন্নয়নের পাশাপাশি শৃঙ্খলা, অধ্যবসায় ও দলগত চেতনা বিকাশের সুযোগ তৈরি হয়েছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হলে এ উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রতিমন্ত্রী ফুটবল মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস ও বিকেএসপির ফুটবলারদের মধ্যে আয়োজিত একটি প্রীতি ম্যাচ উপভোগ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের উত্থান: বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য

বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের ৪০ দিনের প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত

Update Time : 10:52:55 pm, Monday, 26 October 2026