আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

আইজিপিকে অপসারণের দাবি জানাল জাতীয় নাগরিক পার্টি

  • MIT ERP
  • Update Time : 10:46:11 pm, Monday, 26 October 2026
  • 12

আইজিপিকে অপসারণের দাবি জানাল জাতীয় নাগরিক পার্টি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে ক্রসফায়ার চালুর বিষয়ে বক্তব্য দেওয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের অনুমতি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে পারে না। আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী এবং বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

এনসিপির মতে, বিগত ১৫ বছরের বেশি সময়ের শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নিপীড়নের যেসব অভিযোগ উঠেছিল, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সেসব চর্চার অবসান প্রত্যাশিত। এ পরিস্থিতিতে পুলিশের শীর্ষ পর্যায় থেকে ক্রসফায়ার নিয়ে এমন বক্তব্য উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা মোকাবিলায় বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ তোলা গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনবহির্ভূত সরকারি নির্দেশ পালন করা পুলিশের জন্য বাধ্যতামূলক নয়। পুলিশ বাহিনীকে বেআইনি চর্চা থেকে মুক্ত করে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি।

এনসিপি আইজিপিকে অপসারণের পাশাপাশি জুলাই সনদে বর্ণিত পথে পুলিশ কমিশন গঠনের দাবি জানিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লালমনিরহাটে সীমান্ত পেরিয়ে আসা বাঘের হামলায় আহত ৪ বাংলাদেশি

আইজিপিকে অপসারণের দাবি জানাল জাতীয় নাগরিক পার্টি

Update Time : 10:46:11 pm, Monday, 26 October 2026